শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

টাঙ্গাইলে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
টাঙ্গাইলে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ২

টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের কান্দিলা বাইপাস এলাকায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ট্রাকের চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ট্রাকচালক শেরপুরের সোহেল এবং মুরগির পাইকার টাঙ্গাইল মির্জাপুরের আমিনুর।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের এসআই কামরুল হাসান জানান, রাতে জামালপুর থেকে ঢাকাগামী একটি হাঁস, মুরগি ও চাল বোঝাই ট্রাক সামনে থাকা একটি কার্ভাডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় ট্রাকটির চালক ও হাঁস মুরগির পাইকার নিহত হন। এসময় গুরুতর আহত হয়েছেন তিন জন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।