দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

টাঙ্গাইলের বস্তা ভর্তি গাঁজাসহ পাঁচজন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাঙ্গাইলের বস্তা ভর্তি গাঁজাসহ পাঁচজন আটক
গাঁজাসহ পাঁচজন আটক

টাঙ্গাইলের সখীপুরে বস্তা ভর্তি গাঁজাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে চারজনই নারী। শনিবার (১৩ জানুয়ারি) দুপুর একটার দিকে উপজেলার কচুয়া বাজারের মোহাম্মদ আলীর বাসা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে একটি বস্তা ও তিনটি স্কুল ব্যাগে আনুমানিক একমণ গাঁজা রয়েছে।

আটককৃতরা হলেন– বাগেরহাটের দশানী এলাকার ওয়াদুদ শেখের স্ত্রী মমতাজ বেগম (৫৩), গাইবান্ধার পলাশবাড়ী এলাকার শাহজাহান মিয়ার স্ত্রী শিরিনা (৪৬), নরসিংদীর করিমপুর এলাকার মোশারফ হোসেনের স্ত্রী পারুল (৫০), শরীয়তপুরের নাড়িয়া এলাকার খোরশেদ আলমের স্ত্রী রোকেয়া (৫৫) ও গাইবান্ধা গোবিন্দগঞ্জের সানোয়ার হোসেনের ছেলে রাজু আহমেদ (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় একমাস আগে দুই নারী কচুয়া বাজারের মোহাম্মদ আলী ওরফে সেনাপতির বাসাটি ভাড়া নেন। দুই দিন আগে পিকআপে করে গাঁজা ভর্তি একটি বস্তা ও কয়েকটি ব্যাগ ওই বাসায় নিয়ে আসে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে বস্তা ভর্তি গাঁজাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

 

সুমন/ আল / দীপ্ত সংবাদ