মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নেই লিটন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

হারলেই বিদায় আর জিতলে ফাইনাল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে পাকিস্তানের বিপক্ষে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলি। আজও নেই মূল অধিনায়ক লিটন দাস।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন তানজিদ তামিম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন। ফিরেছেন তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান ও শেখ মেহেদি হাসান।

আর অন্যদিকে কোনো পরিবর্তন ছাড়াই ব্যাটিংয়ে নামছে পাকিস্তান।

বাংলাদেশ একাদশ

সাইফ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ

সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More