শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঝিনাইদহে ৭২ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ঝিনাইদহে ৭২ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১
স্বর্ণের বার সহ আটক মো: হবিবুর রহমান।

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে ৭২ লাখ টাকার স্বর্ণের বার সহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে সীমান্তের পুড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে আটক করা হয়।

আটক মো. হবিবুর রহমান মাগুরা জেলার কাদিরপাড়া গ্রামের আফসার উদ্দিন মোল্লার ছেলে।

মহেশপুর ব্যাটালিয়ান ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাসুদ পারভেজ রানা বলেন, পুড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে পাচারের উদ্দেশ্যে এক ব্যক্তি স্বর্ণ সহ সীমান্ত এলাকায় প্রবেশ করেছে, এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিবুরকে আটক করা হয়। এসময় তার কাছে স্বচটেপ দিয়ে মোড়ানো ৮০ ভরি ওজনের ৮টি স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজার মুল্য ৭২ লাখ ৪০ হাজার টাকা।

জানা যায়, শুল্ক ফাঁকি দিয়ে ভারতে পাচার করার জন্য স্বর্ণ গুলো সীমান্ত এলাকায় আনা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধার করা স্বর্ণ ঝিনাইদহ কোষাগারে জমা দেয়া হয়েছে।

 

এমি/দীপ্ত