শিরোনাম
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে বিলে মাছ ধরতে যাওয়ায় স্কুলছাত্রকে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে বিলে মাছ ধরতে যাওয়ায় স্কুলছাত্রকে কুপিয়ে জখম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মনোহরপুর ও কুল্যাপাড়া গ্রামের মাঝখানে অবস্থিত কয়ার বিলে মাছ ধরতে যাওয়ায় গিফারি ইসলাম (১১) বছরের শিশুকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কয়ার বিলে এ ঘটনা ঘটে। আহত স্কুলছাত্র উপজেলার কুল্যাপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ও কুল্যাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। তবে অভিযুক্তের নাম–পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে বায়েজিদ, ইয়াসিন ও গিফারি এই তিন বন্ধু কয়ার বিলে মাছ ধরে যায়। কিছুক্ষণ মাছ ধরার পর ৫ নং শিমলা–রোকনপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের এক যুবক তাদের কাছে আসে। এরপর গিফারিকে ধরে ধমকাতে থাকে। এ সময় বায়েজিদ ও ইয়াসিন দৌঁড়ে পালিয়ে যায়। পরে ওই যুবকের কাছে থাকা গাছি দা দিয়ে গিফারির ঘাড়ে কুপিয়ে জখম করে। এ সময় সে বিলের মধ্যে লুটিয়ে পড়ে। পরে অন্য দুই বন্ধুর কাছ থেকে খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোরে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়েছে।

আহত স্কুলছাত্রের চাচা রকি হোসেন জানান, ঘাড়ের পিছনের দিকে তার ভাইপোকে কুপিয়েছে। তার ঘাড়ের দুই স্থানে কোপের চিহ্ন আছে। গিফারির বাবা সৌদি প্রবাসী। এমন নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান তিনি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, একটা শিশু মাছ ধরতে যাবে আর এভাবে কুপিয়ে জখম করবে এটা মেনে নেওয়া যায় না। জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ব্যাপারে পুলিশ কোন ছাড় দেবে না।

শাহরিয়ার আলম সোহাগ/এজে/দীপ্ত সংবাদ