শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে বিলুপ্তপ্রায় ‘অ্যালবিনো গোখরা’ সাপ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে বিলুপ্তপ্রায় ‘অ্যালবিনো গোখরা’ সাপ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামে বিরল প্রজাতির একটি হলুদ সাপ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।

গত রবিবার (২৪ নভেম্বর) রাতে গ্রামের এক বাড়ির কাছাকাছি সাপটি হঠাৎ চোখে পড়ে স্থানীয়দের। ভয়ে তারা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে মৃত সাপটি ফ্রিজে সংরক্ষণ করে জাদুঘরে প্রদর্শনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় প্রকৃতিপ্রেমী নাজমুল হক।

নাজমুল হক জানান, উদ্ধারকৃত সাপটি দেখতে পুরোপুরি উজ্জ্বল হলুদ রঙের। পরীক্ষা–নিরীক্ষায় ধারণা করা হচ্ছে, এটি একটি অ্যালবিনো মনোকলড কোবরা বা অ্যালবিনো গোখরা। সাধারণ গোখরার গায়ের রঙ কালো বা বাদামি হলেও জেনেটিক মিউটেশনজনিত অ্যালবিনিজমের কারণে এই সাপের শরীরে মেলানিন তৈরি হয়নি। তাই সাপটির রঙ স্বাভাবিকের তুলনায় একেবারে সাদা বা হলুদ দেখায়।

বিশেষজ্ঞরা বলছেন, অ্যালবিনো গোখরা অত্যন্ত বিরল এবং একই সঙ্গে অত্যন্ত বিষাক্ত। গোখরার কামড় কয়েক মিনিটের মধ্যেই মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। সাপটি মৃত মনে হলেও কাছাকাছি যাওয়া ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন তারা। কারণ, সাপের স্নায়ুতন্ত্র মৃত্যুর পরও কিছু সময় সক্রিয় থাকতে পারে।

খুলনা বিভাগীয় (যশোর জোন) বন কর্মকর্তা অমিতা মন্ডল জানান, স্থানীয় বন বিভাগকে অবহিত করে লিখিত দিয়ে তারা নিয়ে যেতে পারে। সংরক্ষণ করা যেতে পারে।

শাহরিয়ার আলম/এজে/দীপ্ত সংবাদ