শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঝিনাইদহে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে ধরা

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ঝিনাইদহে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে ধরা
ঝিনাইদহে ডাকাতি দুইজনকে আটক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিংদহ এলাকায় বিচলী বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত আঞ্চলিক যান নসিমন ডাকাতি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে দুই ডাকাত। শনিবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে কালীগঞ্জ–গান্না বাজার সড়কের সিংদহ এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন– মাগরা জেলার সাইত্রিশ এলাকার টিটন হোসেনের ছেলে আশিক হোসেন (২৫) ও ঝিনাইদহ সদর উপজেলার আরাপপুর এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে তরিকুল ইসলাম।

স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাত ৩ টার দিকে এক ব্যক্তির চিৎকারে গ্রামের কয়েকজন যুবক সিংদহ এলাকার সড়কের উপর আসে। এ সময় তারা নসিমন গাড়ি ডাকাতির ঘটনায় দুই ডাকাত সদস্যকে ধরে ফেলে। কিন্তু বাকি দুইজন পালিয়ে যায়। এরপর তারা পুলিশকে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ডাকাত সদস্যকে আটক করে নিয়ে যায়। এ সময় একটি ধারালো দা উদ্ধার করেছে পুলিশ।

নসিমন চালক মহসীন আলী জানান, রাত ৩ টার দিকে কালীগঞ্জ উপজেলার সিংগী এলাকা থেকে বিচলী বোঝাই করে চুয়াডাঙ্গা যাচ্ছিলেন। পথিমধ্যে সিংদহ এলাকার মাঠের মধ্যে পৌঁছালে ৩/৪টি লাইট তার চোখে মারা হয়। এসময় তিনি চোখে কিছুই দেখতে পারেনি। এ সময় তিনি চিৎকার দেন। তাকে একজন গলায় গামছা পেঁচিয়ে গাড়ি থেকে নামিয়ে পাশের বাগানে নিয়ে যায়। অন্য তিনজন গাড়ি চালু করার চেষ্টা করে ব্যর্থ হয়। এরমধ্যে তার চোখ, মুখ বেঁধে ফেলে ডাকাত দলের সদস্যরা। এসময় হঠাৎ আশেপাশের লোকজন চিৎকার করে ছুটে এলে দুইজন পালিয়ে যায় এবং দুইজনকে ধরে ফেলে স্থানীয়রা।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

যূথী/দীপ্ত সংবাদ