দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাচড়া রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে চাচড়া রেলগেট থেকে একটু দুরে রেললাইনের পাশে এক বৃদ্ধ বসে ছিল। সে রকেট ট্রেনে কাটা পড়েছে। ট্রেনটি যাওয়ার সময় বেশ কিছু সময় ধরে হর্ণ বাজিয়েছে। সে রেললাইনের উপর মাথা রেখে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে স্থানীয়রা। রেললাইনের পাশে লোকটির জুতা ও পলিথিনে মোড়ানো পান পড়ে ছিল।

কালীগঞ্জ থানা ওসি আবু আজিফ জানান, ফায়ার সার্ভিসের কর্মীর রেললাইন থেকে মরদেহ সরিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি।

মোবরকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার তৌহিদুর রহমান জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রকেট ট্রেনে কাটা পড়েছে বৃদ্ধ লোকটি।

 

শাহরিয়ার/এসএ/দীপ্ত সংবাদ