
ঝালকাঠিতে ত্রিমুখী সংঘর্ষে নিহত বেড়ে ১৪

ঝালকাঠি গাবখান ব্রীজের টোল প্লাজায় ভয়াবহ সড়ক র্দুঘটনায় ১৪ জন নিহত হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে বরিশাল–পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির গাবখান সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের স্বজন ও আহতরা জানান, গাবখান ব্রীজের টোল প্লাজার কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বেশ কয়েকটি অটো রিক্সা ও একটি প্রাইভেটকার ও একটি ছোট ট্রাককে চাপা দেয়। ঘটনাস্থলেই ৮জন, হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরো ৬ জন মারা যায়। এতে মোট ১৪ জন মারা যায়।
এ ঘটনায় ১৪ জন আহত হয়। ১০ জনকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। ৪ জন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
ঝালকাঠি সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। কিন্তু ড্রাইভার পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চালানো হচ্ছে।
আল / দীপ্ত সংবাদ








