১০২
ঝালকাঠিতে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে বরিশাল–পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির গাবখান সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম–পরিচয় জানা যায়নি।
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরওএমও) ডা. মেহেদী হাসান সানি জানান, সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে।
আল / দীপ্ত সংবাদ