শিরোনাম
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

ঝালকাঠিতে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝালকাঠিতে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ঝালকাঠির রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে আসিফ রহমান লিয়ন নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৮ জুন) ভোররাত ৩ টার দিকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আসিফ।

লিয়ন খুলনা বিএল কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। সে কাটাখালি বাজারের বাসিন্দা মধ্য চরাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমের ছেলে।

নিহতের বাবা ও ভাই অনিক রহমান অভিযোগ করে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষরা হামলা চালিয়ে লিয়নের মাথায় ও পেটে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে বরিশালে চিকিৎসা দিয়ে মুমূর্ষু অবস্থা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৪ টার দিকে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাশকাঠি গ্রামের কাটাখালি বাজারে কুপানোর ঘটনা ঘটে।

 

খালিদ/এসএ/দীপ্ত সংবাদ