Deepto News : দীপ্ত নিউজ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অঙ্গীকারাবদ্ধ
শিরোনাম
বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড় নিজে দাঁড়িয়ে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ টোবি!
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঝালকাঠিতে আগুনে পুড়ে ছাই ৬টি দোকান

দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ঝালকাঠিতে আগুনে পুড়ে ছাই  ৬টি দোকান

ঝালকাঠির রাজাপুরে ৬টি দোকান আগুনে পুড়ে গেছে। বুধবার (২২মার্চ) ভোররাতে উপজেলার নৈকাঠি বাজারের পশ্চিম পাড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছেন। আগুন নেভাতে তাড়াহুড়ায় অন্তত ৪জন আহত হয়েছেন।

ক্ষতিগ্রস্থরা জানান, রাতে কবিরের চায়ের দোকানে আগুন জ্বলতে দেখে পাহারাদাররা তাদের খবর দেন। খবর পেয়ে এসে দেখেন সব পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষণে কবির খানের চায়ের দোকান, বাদলের কনফেকশনারী, শরিফুল ইসলামের ওয়ার্কসপ, নুরুজ্জামানের হোটেল, মোস্তফার হোটেল, প্রবীরের মোদি দোকান পুড়ে প্রায় অর্ধকোট টাকার ক্ষতি হয়েছে। শেষ সম্ভবটুকু হারিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো অসহায় হয়ে পড়েছেন।

উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন সূত্রে জানাযায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। কিন্ত আগুনের সূত্রপাত সঠিকভাবে জানা যায়নি।

 

অনু/দীপ্ত সংবাদ