শিরোনাম
সেন্টমার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী ঢাকা টু কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম
দীপ্ত নিউজ
জাতীয়

জ্বালানি তেল মজুত প্রতিরোধে ডিপোতে বিজিবি মোতায়েন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জ্বালানি তেল মজুত প্রতিরোধে ডিপোতে বিজিবি মোতায়েন
বিজিবি

জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দেশের বিভিন্ন জেলায় ডিপোগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দেশে অননুমোদিতভাবে তেল মজুতের অপচেষ্টা দেখা যাচ্ছে।

এ প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ডিপোগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৫ মার্চ থেকে দেশের ৯টি জেলার ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করেছে। এর আওতায় ঢাকা জেলায় ১টি, কুড়িগ্রাম জেলায় ২টি, রংপুরে ৩টি, রাজশাহীতে ৩টি, সিলেটে ২টি, মৌলভীবাজারে ৩টি, কুমিল্লায় ৩টি, ব্রাহ্মণবাড়িয়ায় ১টি এবং সুনামগঞ্জে ১টি ডিপোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

ডিপোর নিরাপত্তা নিশ্চিত করতে, বিজিবি সদর দপ্তরের তত্ত্বাবধানে মোতায়েন কার্যক্রম একটি সুপরিকল্পিত কাঠামোর আওতায় চলছে।

ইউনিট সদর দপ্তর থেকে দূরবর্তী স্থানে দায়িত্ব পালনের সুবিধার্থে নিরাপদ স্থানে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

এ সব ক্যাম্প থেকে একজন কর্মকর্তার নেতৃত্বে বিজিবি সদস্যরা নিয়মিত তদারকি ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন।

বিজিবি সদস্যরা গোয়েন্দা নজরদারি জোরদার, অবৈধ জ্বালানি মজুত, বিক্রয় প্রতিরোধ ও নাশকতা মোকাবিলায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছে।

পাশাপাশি সংশ্লিষ্ট ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বজায় রেখে দ্রুত তথ্য আদান–প্রদান নিশ্চিত করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিপো এলাকায় বিজিবি’র দৃশ্যমান উপস্থিতি জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং জনমনে আস্থা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে।

এছাড়া সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার রোধে অতিরিক্ত টহল, নৌ টহল জোরদার, চেকপোস্ট স্থাপন ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সীমান্তবর্তী আইসিপি ও এলসিপিগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি আমদানি–রপ্তানিতে ব্যবহৃত ট্রাক–লরিসহ বিভিন্ন যানবাহনে নিয়মিত তল্লাশি জোরদার করা হয়েছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।