ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও বরিশালের পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন কমছেই না। সকাল থেকে তেল নিতে পাম্পগুলোতে ভিড় করছেন যানবাহন চালকরা। আর পেট্রোল পাম্পগুলোতে এখনো রেশনিং পদ্ধতিতে দেয়া হচ্ছে জ্বালানি তেল।
রবিবার (১৯ এপ্রিল) সকাল থেকে নগরীর হাতে গোনা কয়েকটি পেট্রোলপাম্পে জ্বালানি তেল পাচ্ছেন যানবাহন চালকরা। সেখানে মোটর সাইকেলে ৩০০, মাহিন্দ্রায় ৫০০, প্রাইভেট কারে ১০০০ টাকা করে তেল দেয়া হচ্ছে।
আগের তুলনায় অকটেন ২০, পেট্রোল ১৯, ডিজেল ১৫ টাকা বেড়ে যাওয়ায় বাড়তি ভোগান্তি বলছেন যানবাহন চালকরা। তারা জানান, দাম বাড়লেও এখনো লাইনে দাড়িয়ে থেকে তেল নিতে হচ্ছে তাদের। আর যাত্রী পরিবহনের যানবাহন চালকরা বলেন, দাম বাড়লেও ভাড়া এখনো বাড়াননি তারা।
বর্তমানে বরিশালের পেট্রোল পাম্প গুলোতে
প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং ডিজেল ১১৫ টাকায় বিক্রি হচ্ছে।