শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জেল হত্যা দিবসে রাজশাহীতে অগ্রণী ব্যাংকের অফিসার সমিতি আঞ্চলিক পরিষদের শোক ও শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জেল হত্যা দিবসে রাজশাহীতে অগ্রণী ব্যাংকের অফিসার সমিতি আঞ্চলিক পরিষদের শোক ও শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি। এ উপলক্ষে রাজশাহীতে যথাযোগ্য মর্যদায় পালিত হচ্ছে ঐতিহাসিক জেল হত্যা দিবস।

অন্যান্য সংগঠনের মতো জেল হত্যা দিবস উপলক্ষে অফিসার সমিতি অগ্রণী ব্যাংকের রাজশাহী অঞ্চলিক পরিষদ যথাযোগ্য মর্যাদায় পালন করেন নানারকম কর্মসূচি।

সুপ্রভাতে রাজশাহী সাহেব বাজার থেকে একটি র‍্যালী পরিচালনা করেন এবং মহানগরীর কাদিরগঞ্জে শহিদ কামারুজ্জামানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাতে অংশ নেন ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক জনাব মোঃ সামসুল হক, অঞ্চল প্রধান উপ-মহাব্যবস্থাপক জনাব এস, এম মোস্তফা-ই-কাদের, রাজশাহী সার্কেলের উপ-মহাব্যবস্থাপক জনাব বাবুল মুহুরী, অগ্রণী ব্যাংক অফিসার সমিতির সাধারণ সম্পাদক ওয়াহিদা ইয়াসমিন ও অফিসার সমিতির অন্যান্য সদস্য বিন্দু সহ সকল আঞ্চলিক কার্য্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দু।।

উল্লেখ্য যে, ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের ৩ মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও ৪ জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়।

এর আগে ১৫ আগষ্ট পর এই ৪ জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও ৪ জাতীয় নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত এই কালো অধ্যায়টি স্মরণ করা হচ্ছে আজ। আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠনের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে পালিত হচ্ছে শোকাবহ এই দিনটি।