মা দিবস উপলক্ষ্যে দীপ্ত টিভির ফেসবুক পেইজে আয়োজিত বিশেষ আয়োজন ‘জেতো মায়ের জন্য উপহার’–এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার বিতরণ করা হয়।
গত ০৪ মে থেকে ১০ মে পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ফেসবুকে লাইক, কমেন্ট ও শেয়ারের ভিত্তিতে সেরা ৩ জন প্রতিযোগীকে নির্বাচন করা হয়।

বিজয়ী
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গাজী গ্রুপের হেড অব ডিজিটাল মার্কেটিং হাসান হাসিবুর রহমান রিশাত।
এসময় উপস্থিত ছিলেন দীপ্ত টিভি‘র হেড অব ডিজিটাল মোহাম্মদ আবু নাসিম, চ্যানেলটির ম্যানেজার (স্ক্রিপ্ট রাইটিং, প্রোগ্রাম) আফরোজ আহমেদ খান, সিনিয়র প্রডিউসার (প্রোগ্রাম) শায়লা আহমেদ।
এ আয়োজনের সহযোগী হিসেবে ছিল গাজী হোম অ্যাপ্লায়েন্স।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সবুজ সাহা, কামরুল হাসান, মোজাহিদুল ইসলাম পলাশ, মাহফুজুর রহমান, নূরে আল জুবাইদ।
আয়োজকরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের সম্পৃক্ততা বাড়াতে এবং মে দিবসের শ্রদ্ধা ছড়িয়ে দিতে এই ক্যাম্পেইন আয়োজন করা হয়। ভবিষ্যতেও দর্শকদের অংশগ্রহণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে।