শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রাজনীতি

জুলাই শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জুলাই শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব‍্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর খামারবাড়ি এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপি উদ্যোগে এ মতবিনিময় সভা শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করন বিএনপি জাতীয় স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের মতো দেশের সার্বভৌমত্ব রক্ষায় ২০২৪ সালে জুলাইযোদ্ধারও ভূমিকা রেখেছেন। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করা হবে।

এছাড়া জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আলাদা বিভাগ খোলার প্রতিশ্রুতিও দিয়েছেন তারেক রহমান।

সভায় জুলাই আন্দোলনে নিহত আনাসের মা আবেগঘন কণ্ঠে বলেন, আপনি (তারেক রহমান) আগামী নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্রক্ষমতায় এলে সব শহীদ হত্যার বিচার করবেন– এটাই আমাদের বিশ্বাস। অন্তর্বর্তী সরকার যে উদ্দেশে গঠিত হয়েছিল, তা এখনো পূরণ হয়নি। আজও আমার ছেলের হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে আপনারা ন্যায়বিচার নিশ্চিত করবেন।

মতবিনিময় সভায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষ নেতারা এবং তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

 

এসএ