
জুমচাষী মুক্তির দাবিতে বান্দরবানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বান্দরবানে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডর দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক জুমচাষী রিংরং ম্রো‘র নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ম্রো স্টুডেন্টস এসোসিয়েশন (বিএমএসএ)।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুর ২টায় বান্দরবান প্রেক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়।
সমাবেশ বক্তারা বলেন, ভূমিদস্যু লামা রাবার ইন্ডাস্ট্রিজ মিথ্যা মামলায় আটক জুমচাষী রিংরং ম্রোকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তার নামে হয়রানি মূলক মামলা প্রত্যাহার করতে হবে।
বক্তারা আরও বলেন, ১৬ বছর ফ্যাসিবাদী সরকারের সময়ও পাহাড়ে বসবাসরত অনেক নিরীহ মানুষের উপর জুলুম, নির্যাতন ও ভূমি দখলের ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকার সময়ও নির্যাতন, হয়রানীমূলক মিথ্যা মামলা থেকে রেহাই পাচ্ছে না সাধারণ মানুষ।
সমাবেশে বক্তব্য রাখেন ম্রো স্টুডেন্টস্ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মেনয়ুম ম্রো, তনয়া ম্রো, এডিশন চাকমা, জন ত্রিপুরা ও উক্যচিং মারমা প্রুমুখ।
ক্যমুই অং মারমা/ইএ/এসএ








