শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জামালপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জামালপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত
বিশ্ব জলাতঙ্ক দিবস

‘জলাতঙ্কের অবসান, সকলে মিলে সমাধান; এ্ই প্রতিপাদ্যকে  সামনে রেখে জামালপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দিবসটি পালন উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে মুক্ত আলোচনা, জনসচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। 

সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডা.নজরুল ইসলাম সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অতিরিক্ত সিভিল সার্জন ডা.মো: আকতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সহকারি পরিচালক ডা.মোঃ মাহফুজুর রহমান সোহান।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা,উত্তম কুমার সরকার। জেলা প্রানী সম্পদ অফিসার ডা.মো: ছানোয়ার হোসেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার বদরুল আলম, জাহাঙ্গীর সেলিমসহ আরও অনেকেই।

সভায় বক্তারা বলেন, জলাতঙ্ক একটি মরণব্যাধি, এ থেকে সবাই কে সাবধান থাকতে হবে। যা প্রাণি থেকে মানুষ ও প্রাণিতে সংক্রমিত হতে পারে। বিশেষ করে কুকুর, বিড়াল, বানর, বেজী, শিয়াল কামড়ে বা আঁচড়ে এ রোগটি সংক্রমিত হয়। তাই মানুষকে বেশি বেশি সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।

তানভীর আহমেদ/পূর্ণিমা/দীপ্ত নিউজ