শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
ময়মনসিংহ বিভাগ

জামালপুরে পানিবন্দি ৬০ হাজার মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জামালপুরে পানিবন্দি ৬০ হাজার মানুষ

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বর্ষণে জামালপুরের নদ–নদীর পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে ৬০ হাজার মানুষ।

গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৩৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদৎসীমার ৯২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে জেলার যমুনা, ব্রহ্মপুত্রসহ সকল নদ–নদীর পানি বৃদ্ধি পেয়ে দেওয়ানগঞ্জ, বকশিগঞ্জ, ইসলামপুর মাদারগঞ্জ, সরিষাবাড়িসহ পাঁচ উপজেলার নদী তীরবর্তী নিন্মাঞ্চলের ২২ ইউনিয়নের প্রায় ৬০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

বন্যার পানিতে ডুবে গেছে নিন্মাঞ্চলের বিস্তীর্ণ ফসলের মাঠ বসতবাড়িসহ আঞ্চলিক সড়কগুলো। বন্ধ ঘোষণা করা হয়েছে ২৬টি শিক্ষা প্রতিষ্ঠান। বন্যা দুর্গতদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে ৩০০ মেট্রিক টন চাল, ৩ হাজার প্যাকেট শুকনো খাবার। বন্যা কবলিত এলাকায় ১১টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।