
জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প সুনামি সতর্কতা জারি

জাপানের প্রশান্ত মহাসাগরের নিকটবর্তী এলাকায় তিন মিটার (১০ ফুট) পর্যন্ত সুনামি আঘাত হানতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা।
সোমবার (৮ ডিসেম্বর) ৭.৬ মাত্রার ভূমিকম্পের পর এ সতর্কতা জারি করা হয়। টোকিও থেকে এএফপি এ খবর জানিয়েছে।
জাপানের সরকারি সম্প্রচার সংস্থা এনএইচকে জানিয়েছে, ধারণা করা হচ্ছে সুনামির প্রথম ঢেউ স্থানীয় সময় রাত ১১:৪০ মিনিটে (১৪৪০ জিএমটি) উত্তরাঞ্চলের বন্দর এলাকায় আঘাত হানবে। এতে আওমরি থেকে ইওতে পর্যন্ত এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।