দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

জাপানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জাপানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

শক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে জাপানের হোক্কাইডো।

শুক্রবার (১১ আগস্ট) ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)।

জিএফজেড জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পৃথিবীর পৃষ্ঠ থেকে ৪৬ কিলোমিটার (২৮.৫৮ মাইল) গভীরে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জাপানে ভূমিকম্প খুবই সাধারণ ঘটনা, এটা বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকা। পৃথিবীর যে কোনো দেশের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয় জাপানে। ভৌগলিক অবস্থানগত কারণেই দেশটিতে বেশি ভূমিকম্প হয়। দেশটিতে প্রতি বছর গড়ে দুই হাজারের মতো ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে।

এছাড়া বৃহস্পতিবার (১০ আগস্ট) ফিলিপাইনের সারাঙ্গানি শহর থেকে ১৫৭ কিলোমিটার দক্ষিণ–পূর্বাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৭। স্থানীয় সময় মধ্যরাত ৩টা ১১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ১১৬ দশমিক ৫ কিলোমিটার। তবে ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

শায়লা/ দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।