শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্য ভুল : রাশিয়ার রাষ্ট্রদূত

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্য ভুল : রাশিয়ার রাষ্ট্রদূত
পররাষ্ট্রমন্ত্রীর হাছান মাহমুদের সঙ্গে বৈঠক

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্যকে ভুল উল্লেখ করে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মন্টিটস্কি বলেছেন, জনগণের ভোটেই আওয়ামী লীগ নির্বাচনে জিতেছে।

বুধবার (৩১ জানুয়ারি) সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রীর হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

রুশ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের নির্বাচনসহ অভ্যন্তরীণ কোনো বিষয়ে নাক গলায় না মস্কো। আর রাশিয়ার ভূমিকা নিয়ে বিএনপির দেওয়া বক্তব্য ভুল। রাশিয়া–ভারত–চীন সম্পর্কে বিএনপির মন্তব্য বিভ্রান্তিমূলক।

রাশিয়ার রাষ্ট্রদূত আরও বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্যে টাকা ও রাশিয়ার মুদ্রা রুবলের বিনিময় নিয়ে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বৈঠকে দুই দেশের বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। শুধু রাশিয়া নয়, যে কোনো দেশের সঙ্গেই নিজস্ব মুদ্রায় বাণিজ্য হলে, নির্দিষ্ট কোনো মুদ্রার ওপর নির্ভরশীলতা কমবে।

 

আল / দীপ্ত সংবাদ