জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন নেইমার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোল করা ফুটবলার নেইমার জুনিয়র।

ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোল করা ফুটবলার নেইমার জুনিয়র। ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে উত্তর আমেরিকা পাড়ি জমালেও ব্রাজিলের ফিরতে হয়েছে খালি হাতে। সেলেসাওদের দৌড় থেমেছিল শেষ ১৬য় নরওয়ের কাছে ২১ গোলে হেরে।

এরপরই কাঁদতে কাঁদতে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন নেইমার। তবুও যদিকিন্তু মেলাচ্ছিলেন অনেকে। এবার জাতীয় দল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন ব্রাজিলের পোস্টার বয়।

মঙ্গলবার (২৮ জুলাই) কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪২ গোলে হারিয়েছে সান্তোস। এরপর মিক্সড জোনো জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন নেইমার।

সেখানেই জাতীয় দলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিশ্চিত করেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।

তিনি বলেন, ‘জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক ভালো মুহূর্ত পেয়েছি। হলুদ জার্সির জন্য নিজের রক্ত, জীবন—সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু এখন আর চালিয়ে যেতে চাই না।’

এমন ঘোষণা মূলত ব্রাজিলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার অধ্যায়ে চূড়ান্ত সীলমোহর দিয়ে দিলো। ফলে এখন কেবল নিজ ক্লাব ক্যারিয়ারেই মনোযোগ দিতে পারবেন নেইমার।

২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিল জাতীয় দলে অভিষেক পান নেইমার। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে তিনি মেটলাইফ স্টেডিয়ামে প্রথমবার ব্রাজিল সিনিয়র দলের হলুদ জার্সি গায়ে জড়ান। দেশের জার্সিতে নেইমার ১৩০টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৮০টি এবং অ্যাসিস্ট করেছেন ৫৯টি।

জাতীয় দলের হয়ে নেইমার একমাত্র শিরোপা জিতেছিলেন ২০১৩ সালের কনফেডারেশন্স কাপে। এ ছাড়া ২০১৬ সালের রিও অলিম্পিকে অনূর্ধ্ব–২৩ দলকে নেতৃত্ব দিয়ে জিতেছিলেন স্বর্ণপদক। অপূর্ণ রইলো বিশ্বকাপ জয়ের স্বপ্ন।

কিছুদিন আগে তার ২০৩০ বিশ্বকাপ খেলার গুঞ্জন ছড়ালেও, তা যে সত্যি নয় সেটাই প্রমাণ হলো নেইমারের সর্বশেষ মন্তব্যে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More