শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
আলোচনা সভা

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যাগে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

শুক্রবার (৬ অক্টোবর) আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শরিফুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র মতলুবর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, পৌর প্যানেল মেয়র শহীদ আহমেদ সহ অন্যান্য কর্মকর্তাগন।

সভায় গাইবান্ধা পৌর সভার মেয়র, প্যানেল মেয়রগনসহ নির্বাচিত সকল কাউন্সিলার, সংরক্ষিত মহিলা কাউন্সিলার এবং সদর উপজেলার সকল নির্বাচিত চেয়ারম্যান, সকল ইউপি সদস্য এবং সকল সংরক্ষিত মহিলা সদস্যগন উপস্থিত ছিলেন।

সভায় জনপ্রতিনিধিদেরকে জানানো হয় জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ সেবা নিয়ে যে সকল সমস্যা ও জটিলতা রয়েছে তা নিরসনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা প্রদান করা হবে।

ভবতোষ রায় মনা/পূর্ণিমা/দীপ্ত নিউজ