শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রাজনীতি

ঢাকা–১৭ ও বগুড়া–৬ আসনে জয় পেলেন তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঢাকা–১৭ ও বগুড়া–৬ আসনে জয় পেলেন তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৭ ও বগুড়া–৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি আসন থেকেই জয় পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা–১৭ আসনে প্রাথমিক ফলাফল অনুযায়ী তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৪ হাজার ৩৯৯ ভোট ব্যবধানী জয়ী হয়েছেন তারেক রহমান। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টায় ঢাকা বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, ঢাকা–১৭ আসনে পোস্টাল ভোটসহ ১২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। সব মিলিয়ে এই আসনে তারেক রহমান ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানী জয়ী হয়েছেন।

এদিকে, বগুড়া–৬ (সদর) আসনেও নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপি চেয়ারম্যান ও ধানের শীষ প্রার্থী তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এই বেসরকারি ফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বগুড়া–৬ (সদর) ১৫০টি কেন্দ্রে (পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ ১৫১টি) তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।

উল্লেখ্য, সারাদেশ দীর্ঘ দেড় দশক পর একটি বড় অংশগ্রহণমূলক নির্বাচনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

 

এসএ