বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জয়পুরহাটে পৃথক ঘটনায় ২জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) জেলার ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকা ও পাঁচবিবি রেলস্টেশন এলাকায় এদুটি ঘটনা ঘটে।

নিহতরা হলো ক্ষেতলাল উপজেলার আটিদাশড়া গ্রামের আকবরের ছেলে জনি ও নীলফামারীর সৈয়দপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে সেলিম হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে ক্ষেতলাল উপজেলার বটতলী তুলশীগঙ্গা নদীর সেতুর নিচে জনি নামে একজনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারনা সেতু থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে।

অপরদিকে ট্রেনে করে বাড়িতে ফিরছিলেন সেলিম নামে একজন। পথে পাঁচবিবি রেলস্টেশনে ট্রেনটি যাত্রা বিরতি দিলে তিনি ট্রেন থেকে আখের রস খেতে নীচে নামেন। এরপর লাইন পার হওয়ার সময় অপর দিক থেকে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সেলিম হোসেনের মৃত্যু হয়।

মাসুদ/ / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More