দীপ্ত নিউজ
বাংলাদেশ

ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু

 

নেত্রকোনায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে কয়লা পরিবহনকারী ট্রাকের চাপায় রাবেয়া আক্তার (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে জেলার পৌরশহরের সাতপাই রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাবেয়া নেত্রকোনা পূর্বধলা উপজেলার দেওটুকুন এলাকার বাসিন্দা হাকিম মাস্টারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাবেয়া সকালে গ্রামের বাড়ি থেকে ছেলের মোটরসাইকেলে করে শহরের সাতপাই এলাকায় ভাইয়ের বাসায় যাচ্ছিলেন। পথে সাতপাই রেলক্রসিং এলাকায় পৌঁছালে রেললাইনের স্লিপার পারাপার হবার সময় মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান তিনি। এ সময় বিপরীত দিক থেকে আসা কয়লা পরিবহনকারী ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নেত্রকোনা মডেল থানার ওসি আবুল কালাম বলেন, ‘ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে‘।

 

জিয়াউর/লিয়া/এসএ/দীপ্ত নিউজ