শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অন্যান্য

ছাত্র-জনতা হত্যার বিচারের দাবিতে জাসদের সমাবেশে পুলিশি বাধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ছাত্র-জনতা হত্যার বিচারের দাবিতে জাসদের সমাবেশে পুলিশি বাধা
জাসদের সমাবেশ পুলিশি বাধা

মাগুরায় পুলিশি বাধায় কোটা সংস্কার আন্দোলনে ছাত্র–জনতা হত্যার বিচারের দাবিতে ও নিহতদের স্মরণে শোক মিছিল করতে পারেনি বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখা।

বুধবার (৩১ জুলাই) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিচারের দাবিতে ও নিহতদের স্মরণে শোক মিছিলের আয়োজন করে সংগঠন দুটি।

সকাল সাড়ে ১০ টার দিকে সংগঠনের নেতাকর্মীরা শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থিত প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করলে পুলিশ সেখান থেকে তাদেরকে সরিয়ে দেয়। তার কিছুক্ষণের মধ্যেই দুই সংগঠনের কিছু নেতা কর্মী পুনরায় প্রেসক্লাবের সামনে জড়ো হলেও পুলিশি বাধাই তারা ব্যর্থ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ মাগুরা জেলার সভাপতি এটিএম মহব্বত আলী, বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট লীগ মাগুরা জেলার সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম ফিরোজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল–বাসদ মাগুরা জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাগুরা জেলা শাখার সভাপতি বীরেন বিশ্বাস, সদস্য সামছুন নাহার জোছনা।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল–বাসদ মাগুরা জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু বলেন, সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র–জনতা হত্যার বিচারের দাবিতে ও নিহতদের স্মরণে শোক মিছিল করার জন্য বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার নেতাকর্মীরা শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থিত জেলা প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকে। এসময় পুলিশ মারমুখী আচরণ করে এবং ব্যানার কেড়ে নেয়। পরবর্তীতে সমাবেশের নেতা–কর্মীরা ঘটনাস্হলে উপস্থিত হয়ে কেড়ে নেওয়া ব্যানার ফিরিয়ে দেওয়ার দাবি জানালে পুলিশ আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয় এবং সমাবেশ করতে বাধা দেয়। শান্তিপূর্ণ সমাবেশ করতে না দেওয়া ও ব্যানার কেড়ে নেওয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা উপস্থিত নেতাকর্মীরা।

শ্রাবণ/ আল/ দীপ্ত সংবাদ