শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ছাত্র-জনতার অভ্যুত্থানের মাসপূর্তিতে ড. ইউনূসের বার্তা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ছাত্র-জনতার অভ্যুত্থানের মাসপূর্তিতে ড. ইউনূসের বার্তা

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজ আমরা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের প্রথম মাস উদযাপন করছি। ইতিহাসের অন্যতম গৌরবময় বিপ্লবের জন্য শত শত ছাত্র এবং সর্বস্তরের মানুষ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে।

এক মাস পূর্ণ হওয়াই আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এ উপলক্ষ্যে বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বার্তায় ড. ইউনূস লেখেন, আজ আমরা দেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের প্রথম মাস উদযাপন করছি। ইতিহাসের এই গৌরবময় বিপ্লবের জন্য শত শত ছাত্র ও সর্বস্তরের মানুষ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। তারা ফ্যাসিবাদী শেখ হাসিনার ১৫ বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে। এখন এই দেশকে পূর্ণ গৌরবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের। বার্তায় তিনি আন্দোলনে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান।

এতে তিনি আরও লেখেন, জুলাই ও আগস্টের হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করাই সরকারের প্রথম কাজ। গণহত্যার বিষয়ে জাতিসংঘের নেতৃত্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের জন্য সংস্থাটির মানবাধিকার দফতরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা দেশে এসে কাজ শুরু করেছেন। তাছাড়া, এই দুই মাসে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারে আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল তৈরির বিষয়ে আইন বিশেষজ্ঞদের সাথেও আলাপ হয়েছে। বার্তায় হত্যাকারীদের প্রত্যার্পণ ও পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনা হবে বলেও উল্লেখ করেন তিনি।

আল/ দীপ্ত সংবাদ