শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রাজনীতি

ছাত্র আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান: দুদু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ছাত্র আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান: দুদু

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ছাত্র–জনতার আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছেন তারেক রহমান। কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা করা দরকার, সবই করেছেন তিনি। এটা যদি কাউকে ব্যাখ্যা করে বোঝাতে হয়, তাহলে একটু অসুবিধা আছে।

শনিবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত প্রতীকী প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেছেন শামসুজ্জামান দুদু।

অবিলম্বে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় দুদু বলেন, ‘সরকারের কাছে ছোট প্রত্যাশা, ১৫–২০ বছর দেশের মানুষ ভোট দিতে পারে না। ড. ইউনুসের প্রতি এখনও সমর্থন আছে। নির্বাচন যতো পিছিয়ে যাবে সংকট ততো প্রবল হবে। নির্বাচনের তারিখ না জানানো পর্যন্ত বিতর্ক তৈরি হতে থাকবে।’

শামসুজ্জামান দুদু বলেন, ‘বাজারে নিত্যপণ্যের দাম কমবে প্রত্যাশা করলেও দাম বেড়েছে। রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তী সরকারের দূরত্ব বাড়লে দেশের জন্য, স্বাধীনতার জন্য বিপদ হতে পারে।’

আল/ দীপ্ত সংবাদ