শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

ছাত্রলীগ কর্মী আটক, তোপের মুখে হ্যান্ডকাপ খুলে ছেড়ে দেয় পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ছাত্রলীগ কর্মী আটক, তোপের মুখে হ্যান্ডকাপ খুলে ছেড়ে দেয় পুলিশ

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নে ফুটবল খেলা চলাকালে এক ছাত্রলীগ কর্মীকে আটকের সময় জনরোষের মুখে পড়ে তাকে ছেড়ে দেয় পুলিশ।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে বিলমাড়িয়া ফুটবল ম্যাচের হাফটাইমে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খেলা চলাকালে সিভিল পোশাকে থাকা কয়েকজন পুলিশ সদস্য সাহিদ (২১) নামে এক যুবককে আটক করে। তিনি লালপুর উপজেলার মাধবপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে ও স্থানীয় ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত।

পুলিশ তাকে আটক করে হ্যান্ডকাপ পরালে আশপাশের দর্শক ও স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানায়। একপর্যায়ে জনতার চাপের মুখে হ্যান্ডকাপ খুলে ছেড়ে দেয় পুলিশ। ঘটনার সময় পুলিশের সদস্যরা সাহিদের ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে ভুলবশত তাকে ধরা হয়েছিল।” তবে ফোন নিয়ে আসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এই বিষয়ে আমি কিছু জানি না।”

সাহেদুল আলম