শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ডাসার উপজেলা ছাত্রলীগের পদও হারালেন আবেদ আলীর পুত্র সিয়াম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ডাসার উপজেলা ছাত্রলীগের পদও হারালেন আবেদ আলীর পুত্র সিয়াম

মাদারীপুর জেলার ডাসার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে প্রশ্নপত্র ফাঁসে জড়িত পিএসসির গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে।

মঙ্গলবার (৯ জুলাই) সকালে ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ অনিক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, সিয়ামকে ডাসার উপজেলা ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  

এতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত মোতাবেক সিয়ামকে ডাসার ছাত্রলীগের পদ থেকেও অব্যাহতি দেওয়া হলো।

অভিযোগ উঠেছে, আবেদ আলীর ছেলে সিয়াম একাধিক দামি গাড়ি ব্যবহার করেন। পড়েছেন ভারতের শিলং ও দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।

এর আগে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) আওতাধীন ক্যাডার ও ননক্যাডারসহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সংস্থাটির দুজন উপপরিচালক ও গাড়ি চালক সৈয়দ আবেদ আলীসহ ১৭ জনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ