শিরোনাম
সেন্টমার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী ঢাকা টু কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম
দীপ্ত নিউজ
অন্যান্য

ছাগল পালন করে স্বাবলম্বী দুই হাত হারানো সাহাবুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ছাগল পালন করে স্বাবলম্বী দুই হাত হারানো সাহাবুল

ছাগল পালন করে স্বাবলম্বী মেহেরপুরের প্রতিবন্ধী সাহাবুল ইসলাম। প্রতিবন্ধী হয়েও তিনি এখন এলাকায় অনুপ্রেরণার রোল মডেল।

৯ বছর বয়সে দুই হাত হারান সাহাবুল ইসলাম। তবে ভিক্ষাবৃত্তি বেছে না নিয়ে ৫টি ছাগল কিনে লালন পালন শুরু করেন। এখন তার ছাগলের সংখ্যা ৪০টি। সরকারিভাবে সাহায্য সহযোগিতা পেলে আরো উন্নতি করার আশা সাহাবুলের। সাহাবুলের এমন উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসী।

জেলা প্রাণিসম্পদ বিভাগ জানায়, সাহাবুলের ছাগলের যেকোনো চিকিৎসা সেবা ও সার্বিক সহযোগিতায় পাশে থাকবে তারা।প্রতিবন্ধী সাহাবুল ইসলাম এখন বেকারদের কাছে অনুকরনীয় দৃষ্টান্ত।

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।