বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছে রেকর্ড প্রাইজমানি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আট বছর পর হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আট দল নিয়ে আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে প্রতিযোগিতাটি চলবে ৯ মার্চ পর্যন্ত। শুক্রবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি ঘোষণা করেছে।

২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মোট পুরস্কার তহবিল হবে ৬.৯ মিলিয়ন মার্কিন ডলার, যা ২০১৭ সালের তুলনায় ৫৩% বৃদ্ধি পেয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী দলের জন্য, ২২ লাখ ৪০ হাজার ডলারের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ, ২৭ কোটি ছয় লাখ ৪৬ হাজার চারশো ২৪ টাকা।

রানার আপ দল পাবে ১৩ কোটি ৫৩ লাখ দুইশো ১২ টাকা। সেমিফাইনালে বাদ পড়ে যাওয়া দুটি দলের জন্যও, বরাদ্দ রেখেছে, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এছাড়াও গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য ধরা হয়েছে, ৪১ লাখ ৮ হাজার ২৬ টাকা। আর টুর্নামেন্টে অংশ নেওয়ায়, আট দলের প্রত্যেকে পাবে, দেড় কোটির বেশি টাকা।

আল

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More