শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

‘চোর সন্দেহে’ গণপিটুনিতে যুবককে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘চোর সন্দেহে’ গণপিটুনিতে যুবককে হত্যা

 

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে নাছির উদ্দিন মাসুদ (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে ভূপতি গ্রামের হোরা কাজি বাড়ি থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নাছির আমানউল্যাপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের মৃত জালাল আহমদের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য ইউছুফ জানান, সিরাজের পরিবারের লোকজন জানিয়েছে রবিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে মাসুদ চুরির উদ্দেশ্যে ঘরের সিঁধ কেটে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে তারা সাবধান হয় এবং সুযোগ বুঝে মাসুদকে আটক করে পিটুনি দেয়। পরে তাদের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসে। পিটুনির এক পর্যায়ে ঘটনাস্থলে মারা যায় মাসুদ। যদিও এ বিষয়ে বাড়ির লোকজন কোন মন্তব্য করতে রাজি হয় নি।

মাসুদের চাচা জাকির হোসেন বিষয়টিকে ‘পরিকল্পিত হত্যাকান্ড‘ বলে দাবি করছেন।

তিনি বলেন, আমার ভাতিজা আগে দু‘তিনবার বিভিন্ন জনের কবুতর চুরি করেছে এটা সত্য। তবে রাতে তাকে যেখানে হত্যা করা হয়েছে সে ঘরের মালিক সিরাজের মেয়ে রিনার সাথে মাসুদের প্রেমের সম্পর্ক ছিলো বলে আমরা আগে থেকেই জানতাম। রিনার সাথে দেখা করতে সেখানে যেতে পারে বলে ধারণা করছি। রিনার পরিবারে তাকে পরিকল্পিত ভাবে মেরে ‘চুরির দায়ে গণপিটুনি‘র নাটক সাজিয়েছে। এ ঘটনায় আমরা থানায় মামলা করবো।

বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ফরিদ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিরাজের বাড়িতে চুরি করতে গিয়ে পিটুনির শিকার হয়ে সে ঘটনাস্থলে মারা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ অভিযোগ করেনি।

 

এসএ/দীপ্ত নিউজ