শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জীবনযাপন

চুলের যত্নে ঢেঁড়স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চুলের যত্নে ঢেঁড়স
ঢেঁড়স

চুলের জন্য আমরা কত কিছুই না করে থাকি। পার্লারে গিয়ে কত টাকা খরচ করে কেরাটিন ট্রিটমেন্ট করাই। কিন্তু বাড়িতে যদি ঢেঁড়স থাকে তাহলে খুব সুন্দর চুলের অধিকারিনী হতে পারবেন। শুনতে অবাক লাগলেও চুল নরম করতে বা চুলের ট্রিটমেন্ট এর জন্য সহজেই ব্যবহার করা যাতে পারে ঢেঁড়স।

যা উপাদান লাগবে: ১০ টি কচি ঢেঁড়স, টক দই ১ কাপ, ৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল এবং ২ টেবিল-চামচ নারকেল তেল, ২টি ভিটামিন ই ক্যাপসুল।

জলের মধ্যে ঢেঁড়স পাঁচ মিনিট ধরে ফোটাতে হবে। তারপরে একটি পাতলা সুতির কাপড়ের মধ্যে ওই সেদ্ধ করা ঢেঁড়স ভালো করে চেপে চেপে এর থেকে জেল বের করে নিতে হবে। এরপর এই জেলের মধ্যে বাকি উপকরণকে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। ভালো করে মাথা পরিষ্কার অবস্থাতে একদম চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত এ মিশ্রনটিকে ভালো করে হাতের সাহায্যে লাগিয়ে নিতে হবে।

এরপর একটি শাওয়ার ক্যাপ অথবা যদি না থাকে তাহলে একটি প্লাস্টিক দিয়ে চুল বেঁধে নিতে হবে। অন্তত এক ঘণ্টা এভাবে মাথায় রেখে দিতে হবে। এরপর শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে নিতে হবে। সপ্তাহে অন্তত দুবার যদি এটি করতে পারেন, তাহলে একেবারে খারাপ হয়ে যাওয়া চুল খুব সুন্দর থাকবে। তাহলে বুঝতে পারছেন এবার আর শুধু শাকসবজি খাওয়া না, চুলের জন্যও ভীষণ উপকারী এই ধরনের সবুজ শাকসবজি।

 

যূথী /দীপ্ত সংবাদ