শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাণিজ্য

চুয়াডাঙ্গায় পণ্যের অতিরিক্ত দাম ও মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চুয়াডাঙ্গায় পণ্যের অতিরিক্ত দাম ও মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা

চুয়াডাঙ্গায় বেশি দামে তরমুজ, মুরগি বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ৭টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৭ মার্চ) দুপুরে চুয়াডাঙ্গা শহরের বড়বাজার এলাকায় ওই অভিযান চালানো হয়।

চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহমেদ জানান, দুপুরে চুয়াডাঙ্গা শহরের বড়বাজার এলাকায় অভিযান চালানো হয়। মুরগির বাজারে অভিযান পরিচালনার সময় বেশি দামে মুরগি বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শন না করায় দুটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করায় চারটি প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫০০ টাকা ও বেশি দামে তরমুজ বিক্রি করায় একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সবাইকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

 

আফ/দীপ্ত সংবাদ