চুয়াডাঙ্গায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে প্রভাষক নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
চুয়াডাঙ্গায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শাহজাহান আলী (৪০) নামে এক কলেজপ্রভাষক নিহত হয়েছেন।

চুয়াডাঙ্গায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শাহজাহান আলী (৪০) নামে এক কলেজপ্রভাষক নিহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে পৌরসভার হাটকালুগঞ্জ মেইন রোডসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান আলী দামুড়হুদার হোগলডাঙ্গা গ্রামের শওকত আলীর ছেলে। তিনি হোগলডাঙ্গা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শাহজাহান আলী মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থল ও ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন। হাটকালুগঞ্জ বিপরীত দিক থেকে আসা মাটিবোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে চুয়াডাঙ্গা শহরের বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে

মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাক্টরটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More