শিরোনাম
মিরপুর যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার ২ ভালোবাসার টানে রাজবাড়ীতে চীনা যুবক জ্যাকি, করলেন বিয়ে নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত: অর্থমন্ত্রী কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান এদেশে হবে না: জামায়াত আমির কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চুয়াডাঙ্গায় আবারো তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চুয়াডাঙ্গায় আবারো তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় আবারো তীব্র দাবদাহ শুরু হয়েছে। চলতি মৌসুমে বেশ কয়েকদিন এক টানা দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এরপর কিছুদিন তাপমাত্রা স্বাভাবিক থাকলেও গত চারদিন হলো চুয়াডাঙ্গায় তাপমাত্রা আবারো বেড়েছে।

গত তিন দিন যাবত চুয়াডাঙ্গায় আবারো দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (৯ মে) দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.১ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার (১০ মে) বেলা ১২টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘর থেকে বাইরে বের হচ্ছে না। নাভিশ্বাস দেখা গেছে মানুষের মধ্যে। টানা কয়েক দিন ধরে চুয়াডাঙ্গায় গরমে জনজীবন ওষ্ঠাগত হয়ে পড়েছে। প্রাণিকুলেরও হাঁসফাঁস অবস্থা।

তাপদাহে শ্রমিক, দিনমজুর, রিকশা–ভ্যান চালকরা অস্থির হয়ে পড়েছেন। সবচেয়ে বিপাকে পড়েছে কৃষক ও খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষেরা।

চলতি সপ্তাহে স্বস্তি মিলছে না জানিয়ে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আগামী শুক্রবার পর্যন্ত এমন তাপমাত্রা থাকবে। এরপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে,তখন কিছুটা তাপমাত্রা কমবে বলে জানান তিনি।

এফএম/দীপ্ত সংবাদ