শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখলো আর্জেন্টিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখলো আর্জেন্টিনা

 

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১–০ গোলে হারিয়ে, ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর টানা তৃতীয় হারে টেবিলের পঞ্চম স্থানে নেমে গেল ব্রাজিল।

রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে, সুপার ক্লাসিকোতে মুখোমুখি হয় ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে ম্যাচ শুরুর আগেই স্ট্যান্ডে তুমুল মারামারি। পুলিশের সাথে দর্শকদের রীতিমত সংঘর্ষের পর, গ্যালারি ঠাণ্ডা হতে সময় লাগে প্রায় আধ ঘণ্টা।

আগামী বিশ্বকাপের বাছাইয়ে টানা চার জয়ের পর গত ম্যাচে উরুগুয়ের কাছে হারে গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখার তাড়া থাকলেও, নিজেদের চেনা ছন্দে ফিরতেই প্রথমার্ধ পেরিয়ে যায় মেসি–আলভারেজ–এনজো ফার্নান্দেজদের। অন্যদিকে চোটে জর্জরিত ব্রাজিলও খেলতে পারেনি নিজেদের মত।

বিরতির পর জমে ওঠে দ্বৈরথ। তবে ব্যবধানটা আসে আরও পরে।

৬২ মিনিটে লিওনেল মেসির দারুণ প্রচেষ্টা, এলিসন বেকার রুখে দিলেও পরের মিনিটেই বিশ্বচ্যাম্পিয়নদের এগিয়ে দেন নিকোলাস ওটামেন্ডি।

রাফিনহা–এন্ডরিকদের একাধিক সুযোগ আর্জেন্টিনার রক্ষণে থেমে যাওয়ার পর ৮১ মিনিটে লাল কার্ড দেখতে হয় জোয়েলিন্টনকে। এরপর আর দশ জন নিয়ে আর্জেন্টিনার সাথে পেরে ওঠেনি ব্রাজিল।

হারের ফলে ব্রাজিলের দুঃসময় বাড়ল আরও। টানা তৃতীয় হারে ফের্নান্দো জিনিসের দল নেমে গেল পঞ্চম স্থানে। ফলে বিশ্বকাপের বাছাইয়ের পথটা আরও কঠিন হয়ে গেল পাঁচবারের চ্যাম্পিয়নদের জন্য।

 

এসএ/দীপ্ত নিউজ