বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসকদের শাটডাউন তুলে নেয়ার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার অঙ্গীকার করে চিকিৎসকদের দেয়া ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম।

রবিবার (১ সেপ্টেম্বর) বিকালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, কথায় কথায় চিকিৎসকদের ওপর হামলা মেনে নেয়ার মতো নয়। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

চিকিৎসকদের আবারও কাজে ফেরার আহ্বান জানিয়ে নুরজাহান বেগম বলেন, হামলার ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More