বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে বৃদ্ধ দম্পতির লাশ উদ্ধার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের বৃদ্ধ দম্পতির হাতপা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর বড়কুল কালাসীতার বাড়ি থেকে স্বামী উত্তম বর্মণ (৬২) ও তার স্ত্রী কাজলী রাণী বর্মণ (৫৫) এর মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও পরিবার জানায়, সকালে ওই দম্পতি ঘুম থেকে না উঠায় স্থানীয়রা ডাকাডাকি করেন তাদের। পরে কোন সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে দুজনের হাতপা বাঁধা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে ও হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবদুর রশিদ ও পিবিআই সদস্যরা। তবে হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। শ্বাসরোধ করে হত্যা করতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More