শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে পোনে চার কেজি স্বর্ণসহ দু’জন আটক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চাঁদপুর মডেল থানার অভিযানে তিন কোটি ১৫ লাখ টাকা মূল্যের পোনে চার কেজি স্বর্ণসহ দুজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের বঙ্গবন্ধু সড়কের আলআমিন কলেজের সামনে চেকপোস্ট বসিয়ে সিএনজি থেকে কালো কস্টেপ দিয়ে মোড়ানো সাতটি স্বর্ণের বার জব্দ করে উপপরিদর্শক মামোনুর রশীদ। যার ওজন ৩৫৪ ভরি ছয় আনা পাচঁ রতি।

আটককৃত আসামিরা হলোচট্টগ্রাম কোতোয়ালি থানার যতীন্দ্র মোহন ধরের ছেলে বিকাশ ধর প্রকাশ সুমন (৪৩) ও নেত্রকোনার কেন্দুয়া থানার মাখন চন্দ্ৰ ভৌমিকের ছেলে মনোরঞ্জন ভৌমিক (৩২)

শনিবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে এ বিষয়ে প্রেসব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন। তিনি জানান, আটককৃতদের সাথে সাতটি স্বর্ণের বার পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত হচ্ছে।

 

শায়লা/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More