শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চলে গেলেন অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চলে গেলেন অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম

অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম বীর উত্তম (৭৭) বৃহস্পতিবার বিকাল ৪টা ৪৭ মিনিটে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেছেন। মরহুমের জানাজা আগামীকাল শুক্রবার বাদ জুম্মা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।

বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম ১৯৬৪ সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন। মুক্তিযুদ্ধে অংশ নিতে ১৯৭১ সালের ২৫ মার্চ পাকস্তানের বিমানঘাঁটি থেকে বাংলাদেশে পালিয়ে আসেন তিনি। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তাঁকে বীর উত্তম খেতাব দেওয়া হয়। ২০১৭ সালে তিনি স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। শামসুল আলম বিমান বাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। মৃত্যুর আগ পর্যন্ত তিনি কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পরিচালক ছিলেন। মৃত্যুকালে এই বীরসেনা স্ত্রী ও ২ সন্তান রেখে গেছেন। আগামীকাল তাকে রাষ্ট্রীয় মর্যাদার দাফনের কথা রয়েছে।

শামসুল আলম তালুকদারের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় রাষ্ট্রপ্রধান মরহুম শামসুল আলমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।