দীপ্ত নিউজ
বাণিজ্য

চল‌তি সপ্তাহে ভারত থে‌কে পেঁয়াজ আসবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চল‌তি সপ্তাহে ভারত থে‌কে পেঁয়াজ আসবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ছবি: সংগৃহীত

চল‌তি সপ্তাহ থে‌কে ভারত থে‌কে ৫০ হাজার টন পেঁয়াজ আসা শুরু হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

শনিবার (২ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।

বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ত্রয়োদশ মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠানে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে। সেখানে ভারতের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ পাঠানোর বিষয়ে চিঠি ইস্যু করতে নির্দেশ দিয়েছেন। সেই চিঠি গতকাল তাঁরা হাতে পেয়েছেন। চলতি সপ্তাহ থেকে সেই পেঁয়াজ দেশে আসবে।

প্রতিমন্ত্রী বলেন, শুক্রবার থেকে মিলগেটে ১৬৩ টাকা সর্বোচ্চ খুচরা মূল্যে ভোজ্যতেল সরবরাহ শুরু হয়েছে। খুচরা বাজারে এর প্রভাব পড়তে দু–এক দিন সময় লাগতে পারে। গতকাল থেকে এ বিষয়ে তদারকি শুরু হয়েছে। আজও প্রতিটি তেল মিলে আমাদের টিম গেছে।

বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, রমজানের আগে ভোক্তাদের যেন বাড়তি দামে পণ্য কিনতে না হয় সে লক্ষ্যে সরকার কাজ করছে। এতে নিত্যপণ্যের দাম যৌক্তিকভাবে কমে আসবে। নিত্যপণ্য নিয়ে ব্যবসায়ী বা অন্য কারও কাছে সরকার জিম্মি থাকবে না। পণ্য আমদানি ও খালাস করা নিয়ে কারও যৌক্তিক সমস্যা থাকলে তা সমাধান করা হবে। এ ক্ষেত্রে কোনো অজুহাত সহ্য করা হবে।