শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

চমক দিয়ে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চমক দিয়ে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা

সবার শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান। দলে রয়েছে বেশকিছু চমক। অভিনব কায়দায় দল ঘোষণা করেছে এবারের আসরের স্বাগতিকরা। গত আসরের চ্যাম্পিয়নরা ঘোষণা করেছেন এবারের আসরের সদস্যদের নাম।

তাদের ঘোষিত ১৮ সদস্যের দলে জায়গা মিলেছে ফখর জামানের। বড় চমক হিসেবে রয়েছে ইমাম উল হক।

স্কোয়াডে থাকা ফখর জামানের মতোই বেশ লম্বা সময় ধরেই জাতীয় দলে ইমাম ছিলেন উপেক্ষিত। ফখর জামানের উপেক্ষিত থাকার কারণ ছিল বোর্ডের সমালোচনা করা। আর ইমাম উল হক বাদ পড়েছিলেন বাজে ফর্মের কারণে। কিন্তু এই দুই ক্রিকেটারকেই পিসিবি ফিরিয়ে এনেছে অভিজ্ঞতার বিবেচনায়। বিশেষত ফখর জামান ছিলেন সবশেষ ২০১৭ আসরের ম্যান অব দ্য ফাইনাল। তাকে ফিরিয়ে আনার দাবিও ছিল অনেকেরই।

পাকিস্তানের নজর ছিল আরও একজনের দিকে, তিনি ইনফর্ম ব্যাটার সাইম আইয়ুব। পাকিস্তানের হয়ে সাদা বলের ক্রিকেটে দারুণ সময় পার করেছিলেন এই বাঁহাতি ব্যাটার। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে চোট পেয়েছেন তিনি। জানা গিয়েছে, আপাতত ছ’সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে জায়গা হয়নি তার।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের অধিনায়ক যথারীতি মোহাম্মদ রিজওয়ান। বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি সুফিয়ান মুকিম, কামরান গুলাম, ইরফান খান নিয়াজির মতো নতুনদেরও রাখা হয়েছে দলে। পেস বোলিং বিভাগটা বরাবরের মতোই শক্তিশালী পাকিস্তানের জন্য। শাহিন, নাসিম এবং হারিসের দুর্দান্ত ত্রয়ী আক্রমণের বাইরে আছেন মোহাম্মদ হাসনাইন এবং আব্বাস আফ্রিদির মতো পরিক্ষীত মুখ।

পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াড

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলী আগা (সহ–অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সৌদ শাকিল, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, তৈয়ব তাহির, আবরার আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন ও উসমান খান।