শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অন্যান্য

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনালের দায়িত্ব নিচ্ছে ড্রাইডক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনালের দায়িত্ব নিচ্ছে ড্রাইডক

বহুল আলোচিত চট্টগ্রাম বন্দরের সর্ববৃহৎ নিউমুরিং কন্টেইনার টার্মিনাল–এনসিটি পরিচালনা কাজ শুরু করতে যাচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড (সিডিডিএল)।

সোমবার দিবাগত (৭ জুলাই) থেকে সরাসরি ক্রয় পদ্ধতি– ডিপিএমর আওতায় পরবর্তী ছয় মাসের জন্য এনসিটি পরিচালনার দায়িত্ব পালন করবে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান সিডিডিএল। বর্তমানে নিযুক্ত থাকা কর্মীরা আগের মতোই এনসিটিতে কাজ করবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক।

চট্টগ্রাম বন্দরে চারটি কনটেইনার টার্মিনালের মধ্যে সর্ববৃহৎ কনটেইনার টার্মিনাল (এনসিটি)।

সক্ষমতা ১১ লাখ টিইইউ হলেও এই টার্মিনালে বছরে প্রায় ১৩ লাখ টিইইউ কনটেইনার হ্যান্ডেলিং করে। রাজস্ব আয় প্রায় ১ হাজার কোটি টাকা।

১৭ বছর পর চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এনসিটি পরিচালনা ছাড়তে হচ্ছে বেসরকারি অপারেটর সাইফপাওয়ার টেককে।

নৌপরিবহন মন্ত্রণালয় আগেই জানায়, সাইফ পাওয়ারটেকের সঙ্গে ৬ জুলাই মেয়াদোত্তীর্ণ চুক্তি আর নবায়ন করা হচ্ছে না।

এর আগে গত ২ জুলাই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনটিসি) পরিচালনার দায়িত্ব ৬ মাসের জন্য নৌবাহিনীকে দেয়।