চট্টগ্রামে বাসের ধাক্কায় বউ-শাশুড়িসহ নিহত ৩

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের দোহাজারী পৌরসভার সোনাই বটতল বাঁকে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– চন্দনাইশ পৌরসভার কারেজি পাড়ার বাসিন্দা ফাতেমা বেগম, তার পুত্রবধূ শামিমা আকতার, একজনের নাম পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোহাজারীগামী একটি সিএনজি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা ঈগল পরিবহনের যাত্রীবাহী বাসটি সোনাই বটতল বাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

রুনা আনসারী/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More