রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চট্টগ্রামের ইপিজেড এলাকায় বাবাকে হত্যার অভিযোগে ছোট ছেলে শফিকুল ইসলাম জাহাঙ্গীরকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পিবিআই।

নিহতের দেহের খন্ড খন্ড কিছু অংশ উদ্ধার হলেও এখনো পুরোপুরি উদ্ধার সম্ভব হয়নি। সম্পত্তি বন্টন সংক্রান্ত জটিলতায় দুইপুত্রের সাথে পিতার দ্বন্ধের জেরে বাবাকে হত্যা করে খাল নালা ও ডোবায় ফেলে দেয়া হয়।

ঘটনার পর পরই বড় ছেলে ও তার স্ত্রী আনার কলি ও তার মাকে গ্রেপ্তার করা হয়৷

এরপর গোপন সংবাদের ভিত্তিতে হত্যার মূল পরিকল্পনাকারী জাহাঙ্গীরকে শুক্রবার (৬ অক্টোবর) রাতে ঢাকার হাজারীবাগ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর বিকেলের দিকে ছোট ছেলে জাহাঙ্গীরের ভাড়া বাসায় হত্যা করা হয় তার বাবা হাসানকে। এই ঘটনায় এ পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করে পিবিআই।

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More